আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘৭ মিনিটের ইনজেকশন’

‘৭ মিনিটের ইনজেকশন’

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় এমন এক ইনজেকশনের ব্যবহার শুরু হচ্ছে, যেটি রোগীর শরীরে প্রয়োগ করতে সময় নেবে মাত্র সাত মিনিট। এতে করে ক্যানসার চিকিৎসার সময় প্রায় তিন-চতুর্থাংশ কমে আসবে। বিশ্বে এমন ইনজেকশনের ব্যবহার এটাই প্রথম।

যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি এজেন্সি (এমএইচআরএ) গত মঙ্গলবার এই ইনজেকশনের অনুমোদন দিয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) আশা করছে, এই ইনজেকশনের মাধ্যমে বছরে শত শত ক্যানসার রোগীর চিকিৎসা করা যাবে।

ক্যানসারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি ইমিউনোথেরাপি। মূলত যাঁদের এই থেরাপি দেওয়া হয়, তাঁদের শরীরে নতুন এই ইনজেকশন প্রয়োগ করা হবে।

‘অ্যাটেজোলিজুম্যাব’(টেসেনট্রিক নামেও পরিচিত) নামের এই ইনজেকশন ত্বকের নিচে দেওয়া হবে। মূলত ইমিউনোথেরাপিতে শিরার মধ্য দিয়ে যেসব ইনজেকশন দেওয়া হয়, তা দিতে ৩০ থেকে ৬০ মিনিট সময় নেয়। অনেক সময় রোগীর শিরা খুঁজে পেতেও সমস্যা হয়। কিন্তু নতুন এই ইনজেকশন মাত্র সাত মিনিটে দেওয়া সম্ভব হবে।

ওয়েস্ট সাফোক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ক্যানসার বিশেষজ্ঞ আলেকজান্ডার মার্টিন বলেন, ক্যানসার রোগীদের জন্য এই ইনজেকশনের অনুমোদনের ফলে চিকিৎসার সময় অনেক কমে আসবে। ফলে চিকিৎসকেরা এক দিনে অনেক রোগীর চিকিৎসা করতে পারবেন।

অ্যাটেজোলিজুম্যাব নামের এই ইনজেকশন তৈরি করেছে রোশ প্রোডাক্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির মেডিকেল পরিচালক মারিয়াস স্কোলজ বলেন, ‘ক্যানসার রোগীদের বর্তমানে শিরায় ইনজেকশনের দিতে যেখানে সময় ৩০ থেকে ৬০ মিনিট, তা ৭ মিনিটে কমে আসবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত