আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কোরীয় পর্যটকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কোরীয় পর্যটকের মৃত্যু

বাংলাদেশে ভ্রমণে আসার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোরীয় এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত ২৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। দেশটির ইংরেজি দৈনিক দ্য কোরিয়ান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে ওই পর্যটকের মৃত্যুর পর নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ডেঙ্গুর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রতিবেদন অনুযায়ী, কোরীয় ওই নাগরিক প্রায়ই ব্যবসায়িক কাজে বাংলাদেশ ও আফ্রিকা ভ্রমণ করতেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কোরীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) বলেছে, গত ২২ আগস্ট তার শরীরে ডেঙ্গুর উপসর্গ প্রকাশ পায়। এর দু’দিন পর মারা যান তিনি।
শুক্রবার মন্ত্রণালয়ের বিবৃতিতে দেশটির নাগরিকদের দক্ষিণপূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে ডেঙ্গুর বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় চলতি বছরের শুরু থেকে গত ২৬ আগস্ট পর্যন্ত মোট ১০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণের বেশি।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, ডেঙ্গুতে আক্রান্তদের সবাই দেশের বাইরে এই ভাইরাসের সংস্পর্শে এসেছেন। চলতি বছরের এখন পর্যন্ত দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত