আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

প্যারাসিটামল নিয়ে কম বিতর্ক হয়নি অতীতকালে

প্যারাসিটামল নিয়ে কম বিতর্ক হয়নি অতীতকালে

জ্বর বা সর্দি-কাশি-ব্যথায় অনেকে ভরসা রাখেন প্যারাসিটামলে। এ বিশেষ ওষুধটি নিয়ে কম বিতর্ক হয়নি অতীতকালে। কিন্তু তারপরও প্যারাসিটামল কেনা বা খাওয়ার প্রবণতা এক বিন্দুও কমেনি। এমনকি কোভিডের সময় অনেকে ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্যারাসিটামল খাওয়া শুরু করেছিলেন। ওই সময় চিকিৎসকদের একাংশ সতর্ক করেন, এই ওষুধের নানা ক্ষতিকর দিক নিয়ে। সম্প্রতি এক গবেষণায় ফের ওই সতর্কবার্তাই উঠে এলো। জানা গেল, ওষুধটির আরো কিছু ক্ষতিকর দিক। গবেষকদের দাবি, বয়স্কদের শরীরে, মারাত্মক প্রভাব ফেলছে প্যারাসিটামল। ওষুধটির জেরে হার্টসহ বেশ কিছু অঙ্গের বিপদ ঘটছে বলে দাবি করছেন গবেষকরা।


কী কী বিপদের আশঙ্কা?
প্যারাসিটামল নিয়মিত দীর্ঘদিন ধরে খেতে থাকলে নিচের সমস্যাগুলো দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই সমস্যাগুলো বয়স্কদের বেশি হতে পারে বলে দাবি তাদের।

* পৌষ্টিকনালির ক্ষতি তথা পাকস্থলী, খাদ্যনালি ও অন্ত্রের বিপদ ডেকে আনতে পারে।
কার্ডিয়োভাসকুলার রোগ অর্থাৎ রক্তচাপজনিত রোগ ও হার্টের সমস্যাও ঘটাতে পারে দীর্ঘদিনের প্যারাসিটামল-প্রেম।

* রেনাল প্রবলেম অর্থাৎ কিডনি ও মূত্রনালির ক্ষতিও ঘটাতে পারে। সাধারণত এই বিপদের কথা চিকিৎসকরা বেশি করে বলে থাকেন। যদিও আগের বিপদগুলোর আশঙ্কা যথেষ্ট বেশি বলে জানাচ্ছেন গবেষকরা।

* আর্থারাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চে প্রকাশিত ওই গবেষণা জানাচ্ছে, বয়স্ক ব্যক্তিদের মধ্যে অস্টিয়োআর্থারাইটিসও ঘটাতে পারে প্যারাসিটামল। গবেষণায় অন্তত তেমনটাই দেখা গিয়েছে।

কোন বয়সের মানুষদের বিপদ বেশি?
গবেষকদের কথায়, ৬৫ বা তার বেশি বয়স্কদের মধ্যে গুরুতর প্রভাব ফেলে প্যারাসিটামল। তাই ৬৫ বছর বয়স পেরোলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ বিশেষ প্রয়োজন ছাড়া খাওয়া যাবে না। একান্ত খেতে হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া জরুরি।


প্যারাসিটামল খাওয়ার আগে কী করণীয়
জ্বর, সর্দি-কাশি হলেই প্যারাসিটামলের উপর ভরসা করা কমাতে হবে। অনেক সময় ঘরোয়া টোটকা এইসব ব্যাপারে বেশ কার্যকরী। প্রথমে সেগুলোর উপর ভরসা রাখতে পারেন।

একান্তই ওষুধ খেতে হবে মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক বললে তবেই প্যারাসিটামল খান। মনমতো না খেয়ে ডোজ ও সময় মেনে খান। আগে থেকে কোনো শারীরিক সমস্যা থাকলে তা চিকিৎসককে জানান। সেইমতো ওষুধ খাওয়ার পরামর্শ দেবেন চিকিৎসক।
সূত্র : হিন্দুস্তান টাইমস

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত