আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

১৭ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত

১৭ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত

৯ বছর বয়স থেকে শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে না সুমাইয়া আক্তার নাদিয়ার। বর্তমানে তার বয়স ১২ বছর। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাদিয়ার মা সীমা বেগম বলেন, মেয়ে স্কুলে ঘন ঘন প্রশ্রাব করতে যেত, সে দুর্বলও ছিল। বিষয়টি তার শিক্ষকরা লক্ষ করেন। আমাদের জানালে, আমরা প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করে জানতে পারি, আমার মেয়ের টাইপ-১ ডায়াবেটিস। গত তিন বছর ধরে সেগুনবাগিচা বারডেম-১ মা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে নিয়মিত ফলোআপে আসে নাদিয়া। নাদিয়ারা তিন ভাইবোন। তাদের কারো এই রোগ নেই। বাবা-মায়েরও নেই।


টাঙ্গাইল থেকে আসা জুঁই আক্তারের (১৩) ডায়াবেটিস শনাক্ত হয় আট বছর বয়সে, ২০২০ সালের ১৭ আগস্ট। তখন থেকে প্রতি ছয় মাস অন্তর আসেন এই হাসপাতালে ফলোআপে। জুঁইয়ের বাবা মো. আব্দুল জলিল বলেন, ‘মেয়ে ঘন ঘন প্রশ্রাব করত, প্রশ্রাবের স্থানে সাদা চালের আটার মতো পড়ে থাকত। চিকিৎসক দেখালে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, মেয়ের টাইপ-১ ডায়াবেটিস। এখন মেয়ে নিজে নিজেই ইনসুলিন নিতে পারে, রক্ত পরীক্ষা করতে পারে।


ঐ হসপিটালের ডায়াবেটিক এডুকেটর মেহেরুন নেসা বলেন, আমরা শিখিয়ে দেই ইনসুলিন নেওয়া, ব্লাড টেস্ট করা, একজন শিশু রোগী কীভাবে নিয়ম করে খাবে, তারা কী খাবে। বেশি অসুস্থ হলে কোন নম্বরে কল দিতে, কার সঙ্গে কখন যোগাযোগ করবে—সেটাও বুঝিয়ে দেই। তিনি বলেন, আমরা এখানে এইচবিএ-ওয়ান সি-পরীক্ষা করে ইনসুলিন, সিরিঞ্জ, গ্লুকোমিটার দিয়ে থাকি বিনা মূল্যে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস শুধু বড়দের অসুখ নয়, এখন এটি ছোটদেরও রোগ। বর্তমানে নগরায়ণের ফলে পরিবর্তিত জীবনযাপনের কারণে সারা বিশ্বেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। তবে বৃদ্ধির এই হার উন্নত দেশগুলোর তুলনায় অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও বেশি। আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) তথ্যে জানা যায়, বাংলাদেশে ১৭ হাজারের বেশি শিশু ডায়াবেটিসে আক্রান্ত। সারা বিশ্বে ১ লাখ ৩৫ হাজারের বেশি শিশু এই  রোগে আক্রান্ত।


যদি কোনো শিশুর ঘন ঘন পিপাসা, বারবার প্রশ্রাব হয়, হঠাৎ ওজন কমে যায়, অতিরিক্ত ক্ষুধা পায়, শিশুর শারীরিক বৃদ্ধিতে সমস্যা হয়, দীর্ঘস্থায়ী ঘা, অস্বাভাবিক ক্লান্তি, শুষ্ক ত্বক, পা অবশ বোধ হওয়া বা ঝিমঝিম করা, মনোযোগ হ্রাস পাওয়া, উৎসাহ-উদ্দীপনা কমে যাওয়া, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, ঘন ঘন বমি ও পেটের পীড়া—এসব লক্ষণ ডায়াবেটিসের। শিশুর এক বছর বয়সের পর থেকে যে কোনো সময়ই এ ধরনের লক্ষণ দেখা দিলে বাবা-মা ও অভিভাবকদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তবে নিয়ন্ত্রিত জীবন-যাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

বারডেম জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে সর্বোচ্চ ১৬ বছরের ডায়াবেটিস আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় ৮ থেকে ১০ হাজার। প্রতি বছর নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সংখ্যা ৪০০ থেকে ৫০০ করে বাড়ছে।

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান ইত্তেফাককে বলেন, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের ইনসুলিন প্রডিউস সেল নষ্ট হয়ে যায়। এটি প্রতিরোধের পরীক্ষামূলক কিছু থাকলেও কার্যকর কোনো প্রক্রিয়া এখনো আবিষ্কার হয়নি। টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন লাগবেই, ইনসুলিন তাদের জীবন, ইনসুলিন নিয়ে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এই বিশেষজ্ঞ চিকিৎসক আরও বলেন, মুটিয়ে যাওয়ার কারণে শিশুরা এখন টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এ সময় ৩০ বছরের আগে টাইপ-২ ডায়াবেটিস হতো না, কিন্তু এখন ১৫-১৬ বছরেও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত