আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নাগরিকত্ব হারানো অসমীয়রা ‘বাংলাদেশি’: অমিত শাহ

নাগরিকত্ব হারানো অসমীয়রা ‘বাংলাদেশি’: অমিত শাহ

ভারতের আসামে নাগরিকত্ব তালিকা নিয়ে বিরোধীদলগুলো ‘ভোট ব্যাংকের রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছেন দেশটির ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির সভাপতি অমিত শাহ। অমিত শাহ মঙ্গলবার বিরোধীদলগুলোকে অবৈধ অভিবাসী বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে বলেছেন। হিন্দুস্তান টাইমস।

দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, ‘আপনারা যদি মানবাধিকারের কথাই বলেন, তাহলে আসামের মানুষের অধিকারের বিষয়ে কী বলবেন? তাদের শিক্ষা, চাকরির অধিকার কেড়ে নেয়া হয়েছে।’

নাগরিকত্ব তালিকা সম্পর্কে তিনি বলেন, ‘ভারতের মানুষের অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

‘আমরা চাই (কংগ্রেস সভাপতি) রাহুল গান্ধী অবৈধ অভিবাসী বিষয়ে তার অবস্থান স্পষ্ট করবেন। ক্ষমতায় গেলে তারা এটি নিয়ে কালক্ষেপণ করে, বিরোধী দল হলে তারা এটার বিরোধিতা করে’ যোগ করেন বিজেপি সভাপতি।

এদিনই রাজ্যসভায় কংগ্রেসের এমপিদের তীব্র ভাষায় আক্রমণ করে অমিত শাহ বলেন, ‘কংেগ্রেসের প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী ১৯৮৫ সালে আসাম অ্যাকর্ড সই করেছিল। এই অ্যাকর্ডই এনআরসির আত্মা!’

‘কংগ্রেসের ক্ষমতা ছিল না এই ব্যাবস্থা কার্যকর করার। আমরা করলাম কারণ আমাদের হিম্মত আছে’ যোগ করেন তিনি।

এরপর ক্রমেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অমিত। বিরোধীদের শোরগোলের মধ্যেই তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন।’

বিরোধীদের তীব্র শোরগোলের মধ্যেই মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন। রাজনৈতিক মহল অমিতের এই ভাষণকে ক্ষমতার আস্ফালন বলেই চিহ্নিত করছেন।

কংগ্রেস সাংসদ গোলাম নবি রাজ্যসভায় বলেন, ‘এটা কোনো হিন্দু-মুসলিম ইস্যু নয়। এটা মানবাধিকারের প্রশ্ন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত