আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৮ আগস্ট, শনিবার ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডে মৃত্যু হয় আনানের।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক দফতর এ তথ্য নিশ্চিত করেছে। এক টুইটে তারা বলেছে, ‘একজন মহান ব্যক্তি, নেতা ও স্বপ্নবিলাসীকে হারিয়ে আমরা শোকগ্রস্ত।’

জাতিসংঘের সপ্তম মহাসচিব হিসেবে ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ১০ বছর দায়িত্ব পালন করেছিলেন ঘানার এ নাগরিক। তিনিই ছিলেন জাতিসংঘের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান মহাসচিব। পরে সিরিয়ায় জাতিসংঘের শান্তিদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন ২০০১ সালে শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তি।

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে নিপীড়ন চালানো হয়েছে, সে বিষয়ে আনান দেশটির সরকারের অনুরোধে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে প্রতিবেদন তৈরি করেছিলেন।

২০১৩ সালে কফি আনান ‘দ্য এলডার্স’-এর চেয়ারম্যান নিযুক্ত হন। এ সংগঠনটি বিশ্বের প্রবীণ রাজনীতিকদের একটি সংগঠন, যারা বিশ্বজুড়ে মানবাধিকার নিয়ে কাজ করে। ২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

কফি আনানের প্রতিষ্ঠিত ‘কফি আনান ফাউন্ডেশন’-এর এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি ছিলেন একজন বৈশ্বিক নেতা, যিনি সারা জীবন আরও শান্তিময় একটি বিশ্বের জন্য লড়াই করে গেছেন।’

আনানের মৃত্যুকে ‘সীমাহীন কষ্ট’ হিসেবেও বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে।

১৯৩৮ সালে আফ্রিকার দেশ ঘানায় জন্মগ্রহণ করেন আনান। ঘানায় পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটার ম্যাকালেস্টার কলেজে ভর্তি হন। পরে দেশটির ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি নেন তিনি।

১৯৬২ সালে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিম্নপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি জাতিসংঘে যোগদান করেন।

শনিবার সকালে হালকা অসুস্থ বোধ করছিলেন আনান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় স্ত্রী ও তিন সন্তান তার পাশেই ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত