আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভুড়িভোজের আয়োজন, ৫০ হাজার টাকা জরিমানা

ভুড়িভোজের আয়োজন, ৫০ হাজার টাকা জরিমানা

বিধি ভঙ্গ করে ভুড়িভোজের আয়োজনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী বিধি ভঙ্গ করে ভুড়িভোজের আয়োজনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রোমানা আলীর বড় ভাই জামিল হাসান দূর্জয়ের এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 


আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। জরিমানা করা নেতা প্রার্থীর অনুসারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনুর রশিদ বাবুল। 


জানা যায়, চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে নগরহাওলা গ্রামে প্রায় তিন হাজার লোকের ভুড়িভোজের আয়োজন করা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানার ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। বিধি ভঙ্গ করে ভুড়িভোজের আয়োজন করায় হারুনুর রশিদ বাবুলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। পরে সমাবেশ বন্ধ করে দিয়ে তিন পাতিল খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় পাঠিয়ে দেয়।

বেলা দুইটার দিকে ফের সমাবেশ শুরু করার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঐ প্রার্থীর নেতৃত্বে কর্মী সমর্থকরা তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করে। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায় প্রার্থী আঙ্গুল উচিয়ে ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) কে কথা বলছে। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করতে করতে স্থান ত্যাগ করে। 

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি সাইখা সুলতানা জানান, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে ওখানে সমাবেশ করছিলেন। খবর পেয়েই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ৫০ হাজার টাকা  জরিমানা করা হয়। ফের সমাবেশ করতে চাইলে পুনরায় অভিযান চালিয়ে একজনকে আইন ভঙ্গ করায় ঐ প্রার্থীর এক সমর্থককে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া করার সময় প্রার্থী ও তার সমর্থকরা মিছিল করে আটক ব্যক্তিকে নিয়ে যায়। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। কমিশন এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নিবেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা জানান, বিধি ভঙ্গ করে পূর্বানুমতি ছাড়া সমাবেশ করায় বিধি অনুযায়ী সমাবেশ বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল এই প্রার্থী নির্বাচনী দায়িত্ব পালন করবেন এমন প্রায় অর্ধশত স্কুল মাদ্রাসার প্রধানকে নিয়ে নির্বাচনী এলাকার বাইরে গাজীপুর সদরের সাবাগার্ডেন নামক রিসোর্টে সমাবেশের আয়োজন করেন। সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালত জামিল হাসান দূর্জয়ের সমর্থক ও কথিত আয়োজক আক্তার খানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত