আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। এরই মধ্যে ১৪০ উপজেলার ১০ হাজার ৬০৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৭ মে) সকাল থেকেই বিভিন্ন নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানোর তোড়জোড় শুরু হয়। দুপুরের মধ্যেই তা পৌঁছে যায়। তবে বেশির ভাগ ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বুধবার, অর্থাৎ ভোটের দিন সকালে।


আজ সকাল থেকেই বরিশালের বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয় ভোটের সরঞ্জাম। সদর উপজেলা চত্বর থেকে ৬৮টি কেন্দ্রে ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।

ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলার ভোট হচ্ছে প্রথম ধাপে। সেখানেও ব্যালট পেপার বাদে বাকি সব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।


নারায়ণগঞ্জে দুপুরের ভেতর পাঁচটি ইউনিয়নে ভোটের সরঞ্জাম পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। যশোরের দুই উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর পর ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চার ধাপে। প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট আগামীকাল বুধবার। এরই মধ্যে প্রথম ধাপে পাঁচ উপজেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত