আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা

মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমানজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। এরপর থেকে সম্পর্কে টানাপোড়েন শুরু হয় দুই দেশের। ওদিকে মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা। ফলে মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। পর্যটক সংকটে ভারতীয়দের কাছে মালদ্বীপ ঘুরতে যাওয়ার অনুরোধ জানালেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল। খবর এনডিটিভি।


ফয়সাল বলেন, ‘আমাদের একটা ইতিহাস আছে। আমাদের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়। আমরা সবসময় শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি। আমাদের জনগণ এবং সরকার ভারতীয়দের আগমনকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। পর্যটন মন্ত্রী হিসেবে আমি ভারতীয়দের মালদ্বীপের পর্যটনের অংশ হতে অনুরোধ করছি। কারণ, আমাদের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল।’


সোমবার মালদ্বীপের একটি রিপোর্ট জানিয়েছে, সেদেশে ৪২ শতাংশ কমেছে ভারতীয় পর্যটক। ২০২৩ সালে প্রথম চার মাসে (৪ মে অবধি) মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন ৭৩ হাজার ৭৮৫ জন ভারতীয়। চলতি বছরের চার মাসে তা কমে গিয়ে ৪২ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ৩১ হাজার ১৪৭ জন পর্যটক কমেছে চলতি বছরে। শুধু তাই নয়, ওই পর্বে গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। চলতি বছরে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা।

ভারতীয় পর্যটকদের সংখ্যা কমতেই বড়সড় ধাক্কা খেয়েছে মালদ্বীপের পর্যটন শিল্প। মালদ্বীপের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল সেদেশের পর্যটন। তাই প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিতেও।


এর আগে ভারতের বিরুদ্ধে মালদ্বীপের বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট মুইজ্জু। গত বছরের সেপ্টেম্বরে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ক্ষমতায় এসে মুইজ্জু মালদ্বীপকে ভারত কর্তৃক উপহার দেওয়া তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্ম পরিচালনাকারী ৮৮ জন ভারতীয় সামরিক কর্মীকে প্রত্যাহার করতে বাধ্য করেছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত