আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া

জানা গেছে তার নাম গর্ডন ব্ল্যাক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক সেনা সার্জেন্টকে গ্রেপ্তার করেছে রাশিয়া। জানা গেছে তার নাম গর্ডন ব্ল্যাক। চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন। খবর বিবিসি


রাশিয়ার সুদূর পূর্বের ভ্লাদিভোস্টক শহরে গত ২ মে তাকে গ্রেপ্তার করা হয়। তবে সেসময় তিনি সরকারি সফরে ছিলেন না। সেখান থেকে তার টেক্সাসে ফেরার কথা থাকলেও কীভাবে তিনি রাশিয়ায় গেলেন, তা এখনো জানা যায়নি।


আদালতের প্রেস অফিসের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, ভ্লাদিভোস্টকের পারভোমাইস্কি জেলা আদালত গর্ডন ব্ল্যাককে আটকের নির্দেশ দেন। তাকে ২ জুলাই পর্যন্ত আটকে রাখা হবে।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র ‘এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কেও অবগত’।

অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি বিবৃতি অনুসারে, রাশিয়ায় গ্রেপ্তারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বলেছেন, রাশিয়ায় আটক হওয়া ওই সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণের অভিযোগ উঠেছে। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে।

জানা গেছে, রাশিয়ার কারাগারে আরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক আটক রয়েছেন। তাদের মধ্যে নির্বাহী দায়িত্বে থাকা অনেকেই আছেন। আটক রয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্সকোভিচ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত