আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ধর্ম বা বিশ্বাসের কারণে সহিংসতার শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের বিবৃতি

ধর্ম বা বিশ্বাসের কারণে সহিংসতার শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসের বিবৃতি

বিশ্ব সম্প্রদায় গতকাল ধর্মীয় মত প্রকাশের কারণে নিপীড়নের শিকার ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ এদিন ২২ শে আগস্ট তারিখটিকে ধর্ম বা বিশ্বাসের কারণে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের স্মরণ করার আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে একে স্বাগত জানিয়েছে। আমাদের বিশ্বাস বিভিন্ন ধারণা নিয়ে উন্মুক্ত, গঠনমূলক এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল বিতর্কের পাশাপাশি স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃধর্মীয়, আন্তঃবিশ্বাস ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ ধর্মীয় বিদ্বেষ, উস্কানি এবং সহিংসতা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্র সর্বত্র ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং তা এগিয়ে নেওয়ায় সংকল্পবদ্ধ। ধর্মীয় স্বাধীনতা এগিয়ে নেওয়া বিষয়ক দ্বিতীয় মন্ত্রি পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এ ফোরামটিকে বিশ্বব্যাপী এই গুরুত্বপূর্ণ বিষয়ের সংলাপ আরও এগিয়ে নেওয়ার এক অনুঘটক হিসেবেই দেখি।

১৬-১৮ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত ওই মন্ত্রিপর্যায়ের বৈঠকে নাগরিক সমাজের এক হাজারের বেশি সদস্য এবং বিদেশি সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ১০৫ জন প্রতিনিধি অংশ নেন। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আয়োজিত এ যাবতকালের বৃহত্তম মানবাধিকার বিষয়ক সম্মেলন।

ধর্মীয় স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা এবং ধর্মীয় নিপীড়ন ও বৈষম্য মোকাবেলায় সুনির্দিষ্ট কর্মপন্থা ঠিক করা ছিল এর লক্ষ্য।

মন্ত্রিপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘আমরা সবসময়ই আপনার বিবেকের নির্দেশ অনুসারে জীবনধারণ, কাজকর্ম ও উপাসনা করার স্বাধীনতার পক্ষে থাকব। আর ধর্মীয় স্বাধীনতা সর্বদাই হবে যুক্তরাষ্ট্রের চেতনার অন্যতম মূল সুর।’

শেয়ার করুন

পাঠকের মতামত