আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনাভাইরাস: ইতালিতে একদিনে মৃত্যু ৪১

করোনাভাইরাস: ইতালিতে একদিনে মৃত্যু ৪১

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটিতে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪৮ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৪৫৮ জনে।

গতকাল বৃহস্পতিবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৪১৪ জন চিকিৎসা করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ।

কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাস সর্তকতায় সব স্কুল-কলেজ ১৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের মাধ্যমে সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল কমিটি’র নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

এই নিয়মাবলীতে ৩০ দিনের জন্য ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে মানুষকে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে বলা হয়েছে।

৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার, বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে ইতালী প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের নতুন নিদের্শনামতে প্রবাসীদের দেশে ভ্রমণের ক্ষেত্রে ওই ব‌্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নন, এমন স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট দাখিল করতে হবে।’

উল্লেখ, ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত