আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মোদির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ভারত

মোদির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ভারত


আগামি ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন। বৃহস্পতিবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গত বছর অক্টোবরে দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগদিতে বিশেষভাবে অনুরোধ করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি এ উপলক্ষে ঢাকা সফর করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ও আলোচিত হবে। তা পরে ঠিক করা হবে। প্রধানমন্ত্রী মোদি কবে ঢাকা যাবেন ও কবে ফিরবেন, তা অবশ্য জানানো হয়নি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি।

প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা ২ ও ৩ মার্চ বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অন্য নেতা ও মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। শ্রিংলা দিল্লি ফেরার দুই দিনের মধ্যেই সরকারিভাবে প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরে সিলমোহর লাগানো হলো।

মোদির বাংলাদেশ সফরের কথা ঘোষিত হলেও করোনাভাইরাসের কারণে ব্রাসেলসে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন স্থগিত রাখার কথা জানানো হয়েছে। ওই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগ দেয়ার কথা ছিল। রবীশ কুমার জানান, ওই শীর্ষ সম্মেলনের পরবর্তী দিন উপযুক্ত সময়ে স্থির করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত