আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

`ক্যালিফোর্নিয়ায় জাহাজে ২১ জন করোনা আক্রান্ত'

`ক্যালিফোর্নিয়ায় জাহাজে ২১ জন করোনা আক্রান্ত'

আমেরিকা (চ্যানেল টিটি): আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের উপকূলে থাকা ‘গ্রান্ড প্রিন্সেস ক্রজ’ জাহাজে ২১ জন করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত করা হয়েছে। এরমধ্যে একজনের ফলাফল এখনো চুড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

শুক্রবার প্রেস ব্রিফিংয়ে মাইক পেন্স জানান, করোভাইরাস টাস্ক ফোর্সের সদস্যরা ওই জাহাজের মোট ৪৬ জন সংক্রমণে পরীক্ষা দিলে ২১ জন পজিটিভ  ধরা পড়েন। ২৪ জন ভাইরাসমুক্ত এবং একজন ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। পরীক্ষা করা ২১ জনের মধ্যে ১৯ জন জাহাজের ক্রু এবং দুজন যাত্রী।

গ্র্যান্ড প্রিন্সেস জাহাজটি বুধবার থেকে কয়েক হাজার যাত্রী নিয়ে ক্যালিফোর্নিয়া উপকূলে অপেক্ষায় ছিল।  ক্যালিফোর্নিয়া এয়ার ন্যাশনাল গার্ড বৃহস্পতিবার হেলিকপ্টারে করে টেস্ট কিট দেয়ার পর জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যখন কর্মকর্তারা জানতে পারেন, ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি ওই ভ্রমণতরীতে গত মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এক যাত্রীর কাছ থেকে পাওয়া ভিডিও অনুযায়ী  পেন্সের প্রেস ব্রিফিংয়ে পরীক্ষার ফলাফলের কথা জানতে পারেন ভ্রমনতরীর যাত্রীরা।

ভ্রমনতরীর কর্তৃপক্ষ জানান, আমরা ক্ষমাপ্রার্থী কিন্তু আমেরিকার ফেডারেল সরকারের ওই ঘোষণার আগাম নোটিশ দেয়া হয়নি। শুক্রবার ভ্রমনতরীর যাত্রী দেবি লোফ্টাস গনমাধ্যমকে জানান, জাহাজে পেন্সের ব্রিফিং দেখে তিনি এমএসএসবিসি দেখছিলেন। তিনি বলেন, আমি ভেবেছিলাম যাত্রীদের প্রথমে জানিয়ে দেয়ার কথা, তা জানানো হয়নি এবং আমরা এতে খুবই বিরক্ত হই। নোটিশ না দেয়ার বিষয়ে কোনো অজুহাত, তাদের হাতে নেই। দেবি লোফ্টাস তাঁর বাবার ৮৪ তম জন্মদিন সেলিব্রেট করছিলেন গ্র্যান্ড রাজকুমারীর তরীতে।

পেন্স বলেন, শুক্রবার তিনি ক্যালিফোর্নিয়া গভর্নরের সঙ্গে এ বিষয় আলোচনা করছেন। আক্রান্ত রোগিদের বিষয়ে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরের জন্য পরিকল্পনা ঠিক করার অনুরোধ করেন।  "নন-কমার্শিয়াল বন্দরে  ভ্রমনতরী নোঙরের  জন্য একটি পরিকল্পনা তৈরি করা হয়।

পেন্স  আরো বলেন, যাত্রী ও ক্রু-দের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। যারা মনে করেন তাদের আইসোলশন জরুরি, তাদের পরীক্ষা করা হবে। অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হলে, তাও নিশ্চিত করা হবে বলে জানান ভাইস প্রেসিডেন্ট।

গ্র্যান্ড প্রিন্সেস জাহাজে ২,৪২২ জন ভ্রমণকারী এবং ১,১১১ জন ক্রুসহ ৩,৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫৪ দেশের নাগরিক রয়েছেন।

শুক্রবার বিকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে একজনের মৃত্যুসহ ৬৫ জন আক্রান্তের খবর নিশ্চিত করা হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত