আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

করোনা আতঙ্কে ফেসবুকের অফিস বন্ধ

করোনা আতঙ্কে ফেসবুকের অফিস বন্ধ

করোনা ভাইরাসের বিস্তার থেকে রক্ষা পেতে নানা বিধি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশ্বজুড়ে। তবে এবার লন্ডনের তিনটি অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক। রবিবার বিষয়টি জানিয়েছে লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লন্ডনে ফেসবুকের এক কর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে লন্ডনের অফিসে আসেন। তার পরই লন্ডনে ফেসবুকের তিনটি অফিসই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ ফেসবুকের অফিসেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, ওই আক্রান্ত ব্যক্তির শরীর থেকে আর কোন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা তা জানে না ফেসবুক। তাই আপাতত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই সময়ের মধ্যে ফেসবুকের এসব অফিস খুব ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করা হবে বলেও জানানো হয়।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সিঙ্গাপুরের অফিসের একজন কর্মী ছিলেন। গত২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তিনি একাধিকবার কাজের প্রয়োজনে ফেসবুকের লন্ডন অফিসে যাওয়া আসা করেছেন। তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি জানার পরই লন্ডনের তিনটি অফিসই আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। লন্ডনের ফেসবুকের তিনটি অফিসে অন্তত তিন হাজার কর্মী কাজ করেন। তাদের এখন থেকে বাসায় বসে অফিসের কাজ করতে বলা হয়েছে।

লন্ডনে এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। গত কয়েক দিনে লন্ডনে নতুন করে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত