আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

ইতালিতে একদিনেই ১৩৩ জনের প্রাণ নিল করোনা

ইতালিতে একদিনেই ১৩৩ জনের প্রাণ নিল করোনা


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে।

বিবিসির প্রতিবেদন ও ইতালি সরকারের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৭৫ জন।

দেশটির নতুন কোয়ারেন্টাইন আইন অনুযায়ী এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লম্বার্ডি এবং ১৪টি প্রদেশের ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল স্কুল, ব্যায়ামাগার, যাদুঘর, নাইটক্লাবসহ অন্যান্য স্থান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।

এর আগে, গত সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৮৩০ জনের।

শেয়ার করুন

পাঠকের মতামত