আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনাভাইরাস: বাংলাদেশ থেকে কেউ কাতারে যেতে পারবে না

করোনাভাইরাস: বাংলাদেশ থেকে কেউ কাতারে যেতে পারবে না


করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটি সোমবার থেকে কার্যকর হয়েছে।

তিনি আরো বলেন, এর ফলে বাংলাদেশ থেকে কোনো নাগরিক কাতারে প্রবেশ করতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোনো নাগরিক বাংলাদেশে আসবে না। তবে এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

নিষেধাজ্ঞার মুখে থাকা অন্য দেশগুলো হলো চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড।

এরই মধ্যে ইতালিতে সব ধরণের ফ্লাইট বাতিল করেছে কাতার।

দেশটিতে রোববার আরো তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কাতার। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকাশিত তথ্য মতে, ১৯৭৬ সাল থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কাতারে মোট ৮ লাখ ৮ হাজার ৯০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসী কর্মীদের সংখ্যার হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার পঞ্চম।

শেয়ার করুন

পাঠকের মতামত