আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

চীনে কমতে শুরু করেছে করোনার ভয়াবহতা

চীনে কমতে শুরু করেছে করোনার ভয়াবহতা


চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় দেশটিতে অস্থায়ীভাবে গড়ে তোলা হাসপাতালগুলোর অধিকাংশ বন্ধ করে দেয়া হচ্ছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার জন্য এসব হাসপাতাল চালু করা হয়।

সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে দেশব্যাপী নতুন করে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা গত জানুয়ারি থেকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার তুলনায় সর্বনিম্ন।

নতুন করে আক্রান্তের এবং মৃতের অধিকাংশ হুবেই প্রদেশের এ ভাইরাসে নতুন করে ২২ জনের মৃত্যু হয়। এ নিয়ে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১১৯ জনে দাঁড়ালো।

এই ২২ জনের মধ্যে একজন ছাড়া বাকি সকলেই হুবেই প্রদেশের বাসিন্দা। এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে ৮০ হাজার ৭শ’ জনেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিগত কয়েক সপ্তাহ ধরেই হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে।

প্রদেশটিতে নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তারা সকলেই রাজধানী নগরী উহানের বাসিন্দা। গত ডিসেম্বরে সেখানে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

প্রাদেশিক সরকার জানায়, উহানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৩১ হাজার রোগী সেরে উঠেছে এবং তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উহানে বিভিন্ন স্টেডিয়াম ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৬টি সরকারি স্থাপনাকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়। এসবের মধ্যে ১১টিতে রোববার রোগী ভর্তি করা স্থগিত করা হয়।

এছাড়া অতি সম্প্রতি অস্থায়ীভাবে নির্মাণ করা দু’টি হাসপাতাল বন্ধ করে দেয়া হবে। এ দু’টি হাসপাতালে প্রায় দু’হাজার রোগী রাখার ব্যবস্থা রয়েছে। সিনহুয়া জানায়, রোববার এ দুই হাসাপতাল থেকে ৬১ জনকে ছেড়ে দেয়া হয়। তারা ছিল ওই দুই হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া সর্বশেষ দল। এএফপি।

শেয়ার করুন

পাঠকের মতামত