আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১ লাখ, সুস্থ হলেন ৬৪ হাজার

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ১ লাখ, সুস্থ হলেন ৬৪ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার মানুষ। এতে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজারের বেশি জন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জানায়, চীনের ৭০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়েছেন।দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার।

এছাড়া ডব্লিউএইচও আরো জানায়, করোনার প্রাদুর্ভাব 'নিয়ন্ত্রণে' নিয়ে এসেছে চীন।

করোনাভাইরাসের ভয়াবহতা কমায় চীনে অস্থায়ীভাবে গড়ে তোলা হাসপাতালগুলোর অধিকাংশ বন্ধ করে দেয়া হচ্ছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার জন্য এসব হাসপাতাল চালু করে দেশটি।

তবে চীনে করোনার ভয়াবহতা কমলেও বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

চীনের বাইরে এই ভাইরাস ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে ইতালিতে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ কোয়ারেন্টাইনে। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে ইতালিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেশি।

এর পরে ইরানে ২৬৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৪ জন, যুক্তরাষ্ট্রে ২৮ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনার সর্ব প্রথম প্রাদুর্ভাব ঘটে। এর পর বিশ্বের ১০০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত