আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী মারিয়া বেগোনিয়া গোমেজের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার (১৪ মার্চ) স্পেন সরকারের এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মারিয়া বেগোনিয়া গোমেজের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে। প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুজনেই লা মনক্লোয়ায় (মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) আছেন এবং স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়মকানুন মেনে চলছেন।

এর আগে গত বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। টেস্টে সোফির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ায় তিনি ও তার স্বামী জাস্টিন ট্রুডো ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন।

উল্লেখ্য, ইউরোপে ইতালির পর স্পেনই নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়েছে। শনিবার এক দিনেই প্রায় ১৮০০ মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যাদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দেড় শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শেয়ার করুন

পাঠকের মতামত