আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিউজার্সি, পুয়ের্তো রিকোতে কারফিউ জারি

নিউজার্সি, পুয়ের্তো রিকোতে কারফিউ জারি



করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাসিন্দাদের চলাচলে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউরোপীয় দেশগুলোতে স্কুল, সরকারি ভবন, প্রেক্ষাগৃহ, রেস্তোরাঁ ও বার বন্ধ ঘোষণার সিদ্ধান্ত অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে মার্কিন শহরগুলোতে।

ব্যাপক-বিস্তৃত এই মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছেন। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭০০ জনে।- খবর এএফপির

এমন প্রেক্ষাপটে সোমবার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছেন নিউজার্সির গভর্নর ফিল মার্ফি। তিনি বলেন, এই কারফিউ আজ থেকে কার্যকর করা হবে। সব ধরনের অপ্রয়োজনীয় খুচরা বিক্রির দোকান, প্রমোদ ও বিনোদন ব্যবসা রাত ৮টার পর অবশ্যই বন্ধ ঘোষণা করতে হবে।

‘এছাড়া রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিউজার্সিতে সব ধরনের অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন ভ্রমণে জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।’

তিনি বলেন, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আমরা চাই, সবাই বাড়িতে থাকুক। কেউ যেন বের না হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে কারফিউ জারি করতে যাচ্ছেন বলে একটি প্রতিবেদন হোয়াইট হাউস অস্বীকার করার পর নিউজার্সির এমন উদ্যোগ এসেছে।

প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ের জন্য অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ রাখা হবে বলে সিএনএনের এক উপস্থাপকের টুইটের জবাবে ট্রাম্পের উপ প্রেসসচিব জুডি ডিয়ারি বলেন, এটা সত্যি না।

রোববার পুয়ের্তো রিকোয় রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিপণিবিতান, প্রেক্ষাগৃহ, ব্যয়ামাগারও বন্ধ রাখা হবে। মার্কিন মাটিতে এটিই সবচেয়ে কঠিন পদক্ষেপ।

সোমবার যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ব্যস্ত রাস্তা, সড়ক পরিবহনে রহস্যময় নীরবতা দেখা গেছে। লোকজন বাড়িতে বসে কাজ শুরু করে দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহে শিশুরা স্কুলে না যাওয়ার কথাই ভাবছে।

সাধারণত নিউইয়র্ক শহর কখনো ঘুমায় না। সেখানকার লোকজন দিনের বড় একটা সময় ধরে ঘর থেকে বের হচ্ছেন না। মঙ্গলবার নাইটক্লাব, থিয়েটার, প্রেক্ষাগৃহ ও কনসার্ট ভেন্যু বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার দিন শেষে মেয়র বিল ডে ব্লাসিও বলেন, নিউইয়র্কের বার ও রেস্তোরাঁগুলো সাধারণত কর্মব্যস্ত থাকে। কাজেই সেসব জায়গায় যাওয়া ও সরবরাহের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিউইয়র্কের স্কুলগুলো বন্ধ ঘোষণায়ও চাপ দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এমএসএনবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার পরীক্ষা বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তিনি আহ্বান জানান।

বিল ডে ব্লাসিও বলেন, আমাদের একটি জাতীয় সমাধান দরকার। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের জন্য প্রস্তুত। সামরিক বাহিনী মোতায়েনের আহ্বান জানান এই মেয়র।

শেয়ার করুন

পাঠকের মতামত