আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১০ জনের বেশি একসঙ্গে সমবেত না হওয়ার পরামর্শ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ১০ জনের বেশি একসঙ্গে সমবেত না হওয়ার পরামর্শ ট্রাম্পের


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জনগণকে আগামী ১৫ দিন পর্যন্ত একসঙ্গে ১০ জনের বেশি এক স্থানে সমবেত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকালে ট্রাম্প সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তা আগামী গ্রীষ্মের শেষ নাগাদ বা তার চেয়েও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। খবর বিবিসি ও রয়টার্সের।

করোনাভাইরাস মোকাবেলায় গঠিত জাতীয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমরা অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে কাজ করছি, যা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা আগামী জুলাই বা আগস্ট নাগাদ এই ভাইরাসের প্রকোপ শেষ হবে বলে ধারণা করলেও জরুরি অবস্থা আরও বেশি সময় ধরে স্থায়ী হতে পারে।

ইউরোপীয় দেশগুলোর মতো গোটা আমেরিকাকে কোয়ারেন্টাইন করার বা কানাডার সঙ্গে এখনই সীমান্ত বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেয়া হয়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

তবে যুক্তরাষ্ট্রের যেসব এলাকায় করোনাভাইরাসের প্রকোপ বেশি সেসব এলাকায় যাতায়াত নিষিদ্ধ করা হতে পারে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত ৪ হাজার ১০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত ৭১ জন কোভিড-১৯ রোগের আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার দেশে জাতীয় কোয়ারেন্টাইন ঘোষণা করেছেন, কানাডা তার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সুইজারল্যান্ড সরকার করোনাভাইরাস মোকাবেলার উদ্দেশ্যে সেনাবাহিনী তলব করেছে।

এদিকে ইতালিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টা ইউরোপের এ দেশটিতে মারা গেছে ৩৪৯ জন। এর একদিন আগে মারা যায় রেকর্ডসংখ্যক ৩৬৮ জন। সব মিলিয়ে ইতালি যেন এখন একটি মৃত্যুপুরী।

শেয়ার করুন

পাঠকের মতামত