আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থেমেছে চীনে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ জন

করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থেমেছে চীনে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ জন

করোনাভাইরাস বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়লেও চীন সরকার ঘোষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র একজন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী নতুন করে হাজার হাজার মানুষ এ রোগে আক্রান্ত হলেও তখন এটির উৎপত্তিস্থল চীন এ আশাব্যঞ্জক তথ্য জানাল। খবর সিনহুয়া ও চায়না ডেইলির।

আর এ কারণে দীর্ঘ দিন পর বাড়ি ফিরতে শুরু করেছেন উহানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

চীন সরকার জানিয়েছে, মঙ্গলবার দেশটির উহান শহরে মাত্র এক ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

তবে বিশ্বের অন্য দেশ থেকে চীন সফরে যাওয়া ২০ জন বিদেশির শরীরেও মঙ্গলবার করোনাভাইরাস ধরা পড়েছে বলে বেইজিং জানিয়েছে।

চীনের উহান শহরে ২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাসের উৎপত্তি হয়। বর্তমানে কোভিড-১৯ নামে এই রোগ বিশ্বের ১৬৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

গোটা বিশ্বে এ পর্যন্ত অন্তত এক লাখ ৮৪ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৮০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অন্তত আট হাজার মানুষ যাদের অর্ধেকই চীনা নাগরিক।

শেয়ার করুন

পাঠকের মতামত