আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত

৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনা শনাক্ত

ব্রিটিশ রাজ পরিবারে প্রিন্স চার্লসের শরীরে মিলল করোনা ভাইরাস। এএফপি জানায়, প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে স্কটল্যান্ডে রয়েছেন।

রাণী এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস সম্পর্কে ক্লারেন্স হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রিন্স চার্লসের পরীক্ষা করে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে এর বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি এখনো সুস্থ অনুভব করছেন এবং বিগত কয়েকদিনের মত এখনো ঘরে থেকে কার্যক্রম পরিচালনা করছেন।

সেখানে আরো বলা হয়, দ্যা ডাচের অব কর্নওয়েলকেও পরীক্ষা করা হয়েছে। কিন্তু তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সরকার এবং মেডিকেল দলের পরামর্শ অনুসারে প্রিন্স ও ডাচেস স্কটল্যান্ডে আইসোলেশনে রয়েছেন। এনএইচএস তাদের শরীরে ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়।

অবশ্য কার মাধ্যমে তার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছে ক্লারেন্স হাউজ। সেখানে উল্লেখ করা হয়, বিগত সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। সুতরাং কার মাধ্যমে তার শরীরে ভাইরাস এসেছে তা বলা কঠিন।

শেয়ার করুন

পাঠকের মতামত