নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
করোনা ভাইরাসে আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী
স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানায়।
এর আগেও উপ-প্রধানমন্ত্রী কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৩৪ জনে।
এম/এইচ/টি
News Desk
শেয়ার করুন