আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনায় আক্রান্ত রানীর ঘনিষ্ঠ কর্মচারী : আতঙ্কে রাজপরিবার

করোনায় আক্রান্ত রানীর ঘনিষ্ঠ কর্মচারী : আতঙ্কে রাজপরিবার

ছবি : সংগৃহীত

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে সার্বক্ষণিক সাহায্যকারী এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে রানীও করোনায় আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করছে বাকিংহাম প্রাসাদ। আর এ ঘটনায় রাজপরিবার ও ব্রিটেনের সরকার আতঙ্কিত।

রাজপরিবার সূত্রে জানা যায়, যে রাজকর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন তিনি রানীর কুকুরকে হাঁটানো ও রানীকে খাওয়ানোর দায়িত্ব পালন করতেন। একইসাথে তিনি রানীর সাথে নতুন অতিথিদের পরিচয় করিয়ে দেয়া এবং রানীর কাছে আসা চিঠিপত্রের বিষয় রানীকে জানানো ও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য কাজ করতেন। এ কারণে তাকে রানীর অনেক ঘনিষ্ঠ থাকতে হতো। এ কারনেই তিনি করোনায় আক্রান্ত হলে অত্যন্ত ভীত হয়ে পড়ে রাজপরিবার।

এ বিষয়ে রাজপরিবারের একজন সদস্য জানান, রাজপ্রাসাদের আমরা সবাই করোনায় আতঙ্কিত। তবে আমাদের চেয়ে আমরা বেশি ভীত রানী ও তার স্বামীকে নিয়ে। তিনি জানান, রাজপ্রাসাদের সব সদস্য ও কর্মচারীকে এখনই করোনা পরীক্ষা করা দরকার। আমি নিশ্চিত তাদের মধ্যে কারো না কারো করোনা পজিটিভ হবে। প্রিন্স চার্লসের পর ওই রাজকর্মচারী আক্রান্ত হলো। এতে প্রতীয়মান হয় রাজপ্রাসাদের বাতাসে করোনার জীবাণু ছড়িয়ে পড়েছে। তিনি আরো জানান, সমগ্র পরিস্থিতি এখন অজানা আতঙ্ক আর ভয়াবহ। রাজপরিবারের সবাই এখন উদগ্রীব, পরবর্তী কে করোনায় আক্রান্ত হতে পারে। কী হতে পারে পরবর্তী পরিস্থিতি।

করোনায় আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনে গেছেন ওই কর্মচারী। বেশ কয়েক বছর তিনি রাজপরিবারে কাজ করছেন। তবে ছয় মাস আগে তিনি প্রমোশন পেয়ে রানীর ঘনিষ্ঠ কাজ করার দায়িত্ব পান। করোনা পজিটিভ হওয়ার পর ওই কর্মচারীকে কখন বাসায় সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে তা কেউ জানে না। তবে জানা গেছে রানী এখনো ভালো আছেন। রানী ও তার স্বামী বর্তমানে উইন্ডসর ক্যাসেলে তাদের এপার্টমেন্টে অল্প কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মচারীদের তত্ত্বাবধানে আছেন। রাজকর্মচারীরা সাধারণত বাকিংহাম প্রাসাদ, উইন্ডসর ক্যাসেল ও স্কটল্যান্ডের সান্দ্রিংহাম প্রাসাদ থেকে কাজ করেন। তবে বর্তমানে নিরাপত্তার খাতিরে তারা নিজেদের বাসা থেকেই কাজ করছেন।

রাজপরিবারের আরেক সূত্রে জানা যায়, এমন উদ্ভুত পরিস্থিতিতে যদি রানী মারা যায় তার জন্য কী করা হবে তার চিন্তার সৃষ্টি হয়েছে সরকারের মধ্যে।
ওই সূত্র জানায়, কী হতে পারে সামনের দিনগুলোতে, কত দিন এই পরিস্থিতি চলতে পারে ও রানী মারা গেলে কী হবে এমন অজানা আতঙ্কে আছে রাজপরিবারের সদস্যরা। এমন পরিস্থিতি চলতে থাকলে লকডাউন আগামী এক বছর পর্যন্ত চলতে পারে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত