আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তুরস্কের পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন এরদোগান

তুরস্কের পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন এরদোগান

ছবি : সংগৃহীত

তুরস্কের পরিবহনমন্ত্রী মেহমেত কাহিত তুরহানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধির মধ্যেই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এ সিদ্ধান্ত নিয়েছেন।

২৮ মার্চ ভোরে প্রকাশিত সরকারি গেজেটে এ ঘোষণা দেয়া হয়েছে বলে হুরিয়ত নিউজ জানিয়েছে।

কাহিত তুরহানকে সরিয়ে সরকারি গেজেটে নতুন পরিবহনমন্ত্রী হিসেবে আদিল কারাইসমাইলোগলুকে দায়িত্ব দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে আগের পরিবহনমন্ত্রীকে অব্যাহতির কোনও কারণ এতে জানানো হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯২ এবং আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৯৮ জন।

এর আগে বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান তুর্কিদের ধৈর্যধারণ করে সরকারের পদক্ষেপকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনও পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত আছে।

এরদোগান বলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে দিয়ে সম্ভাব্য কম ক্ষয়ক্ষতির মধ্যেই আমরা সংকট কাটিয়ে উঠবো।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত