আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬

ভারতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬

ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। আর এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। এ নিয়ে ভারতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭৯ জন এবং মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লাভ আগারওয়াল বলেন, এ ভাইরাসটি বেশিরভাগ মানুষের মৃত্যুর জন্য মুখ্য ভূমিকা পালন করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে তাদের গ্রামে ফিরতে শুরু করেছে। এই অবস্থায় রোববার কেন্দ্রের পক্ষ থেকে লকডাউনে ভ্রমণের বিষয়ে বলা হয়েছে, পায়ে হেঁটে কেউ লকডাউন ভাঙলে তাদের বাধ্যতামূলক সরকারিভাবে কোয়ারেন্টিনে রাখা হবে।

এ দিকে এ দিন দেশটির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমা চেয়ে বলেন, মহামারীর কারণে ২১ দিনের লকডাউনের মতো কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, আমি জাতির কাছে ক্ষমা চাইছি কঠিন সিদ্ধান্ত নেয়ার জন্য। এর ফলে সাধারণ মানুষকে অসুবিধার মুখে পড়তে হয়েছে। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতেই হতো আপনাদের রক্ষা করার জন্য।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত