আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে: বললেন ট্রাম্পও

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে: বললেন ট্রাম্পও

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ বা তারও বেশি লোক মারা যেতে পারে। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বললেন। প্রথমবার তিনি স্বীকার করলেন, করোনা সংক্রমণে মৃত্যু হতে পারে এক লাখ বা তারও বেশি লোকের।

মৃতের সংখ্যা নিয়ে ফাউসির মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প ওই স্বীকারোক্তি দেন। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মৃতের সংখ্যা এক লাখ বা তার নিচে রাখতে পারলে তা হবে ‘সম্মিলিতভাবে করতে পারা খুব ভালো কাজ।’

১২ এপ্রিল ইস্টারের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন ট্রাম্প। কিন্তু পরিস্থিতি বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার ৭৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৭৫ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৪৮৮ জন। করোনা সংক্রমণ খারাপের দিকেই যাচ্ছে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার বিধিনিষেধ সোমবার পর্যন্ত থাকলেও এটা আরও এক মাস বাড়িয়ে দিয়েছেন। ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকতে হবে আমেরিকানদের।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, সম্ভাব্য মৃতের সংখ্যা সম্পর্কে এদিন তিনি ‘সবচেয়ে সঠিক’ এবং ‘বিশদ’ তদন্ত বিশ্লেষণ ও প্রতিবেদন পেয়েছেন। যদি ‘আমরা কিছু না করি’ তাহলে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেতে পারে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এনিয়ে আর বিস্তারিত কিছু বলেননি তিনি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত