আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

‘আরও কয়েক বছর স্থায়ী হতে পারে করোনা’

‘আরও কয়েক বছর স্থায়ী হতে পারে করোনা’

প্রাণঘাতী করোনাভাইরাস আরও কয়েক বছর স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন জাপানের এক অর্থনীতিবিদ। শুক্রবার তিনি বলেন, স্থিতিশীলতা বাড়াতে জাপানের উচিত করোনা পরীক্ষা ও মানুষকে নগদ অর্থ সহায়তা বাড়ানো।-খবর রয়্টার্স

বৈশ্বিক মহামারী প্রতিরোধে সরকারকে পরামর্শ দিতে গঠিত প্যানেলের একজন সদস্য হিসেবে কাজ করছেন কেইচিরো কোবায়াশি।

তিনি বলেন, অনেক বেশি বন্ড ইস্যুর মাধ্যমে করোনাভাইরাস সংকট মোকাবেলায় সরকার বিপুল অর্থের যোগান দিতে পারে। দীর্ঘ সময় ধরে সুদের হার যাতে না বাড়ে তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এসব বন্ড কিনে নিতে পারে।

ভাইরাস রোধে কার্যকর ওষুধ কিংবা টিকা উদ্ভাবন ও বিতরণের সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, এতে অন্তত চার বছর লেগে যেতে পারে।

এ সময়ে মানুষের ভোগ ও খরচ কমে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

কেইচিরো বলেন, এর অর্থ হচ্ছে— দীর্ঘদিন ধরে যাতে জাপানের অর্থনীতি যাতে সংকটে না পড়ে, সেজন্য জোরালো পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক স্থবিরতা থেকে বাঁচতে মহামারীতে আয় কমে যাওয়া নাগরিকদের মাসে গড়ে ৯৩৪ ডলার দেয়া যেতে পারে।

এতে সরকারকে বিপুল অর্থ খরচ করতে হবে বলে জানান টোকিও ফাউন্ডেশন ফর পলিসি রিসার্চের এই অর্থনীতিবিদ।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জনগণের ক্ষোভ প্রশমন করতে হবে এবং সংকট দূর করতে হবে। কাজেই পরীক্ষা আরও জোরদার ও আইসোলেশন সক্ষমতা বাড়িয়ে লোকজনের মধ্যে নিরাপত্তার অনুভূতি আনতে পদক্ষেপ নেয়া জরুরি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত