আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিয়ন আলোয় অন্যরকম শুভ-মন্দিরা

নিয়ন আলোয় অন্যরকম শুভ-মন্দিরা

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’। অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ক’দিন আগে সিনেমাটির প্রথম গান ‘এই শহরের অন্ধকারে’ প্রকাশিত হয়। জালালি শাফায়াতের কণ্ঠের এই গানটির পর প্রকাশ হয় নীলচক্রের ট্রেলার।

মূলত মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবেই একের পর এক নানা কণ্টেন্ট প্রকাশ করছে নীলচক্র টিম। তাই প্রথম গান ও ট্রেলারের রেশ কাটতে না না কাটতেই প্রকাশ হলো নীলচক্রের দ্বিতীয় গান। তবে এবারের গান একটু ভিন্নতায় ভরা। দেশের আকাশে যখন রোদ আর মেঘের খেলা। ঝুমবৃষ্টিতে সতেজ হয়ে উঠছে শহর। ঠিক এমন সময়ে এলো নীলচক্রের ‘যেতে যেতে’ শিরোনামের গানটি। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল, আরিফিন শুভর ফেসবুক ও নীলচক্রের পেজে গানটি একযুগে প্রকাশিত হয়েছে।


নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খানও গানটি প্রকাশের আগে বললেন এটি ‘ওয়েদার ডিমান্ড’। মানে এমন পরিবেশে এই গানটিই প্রকাশের উপযুক্ত সময়। প্রকাশের পর গানটি বেশ লুফে নিয়েছে দর্শক। ঠান্ডা মেজাজের কিছুটা ক্লাসিকের ধর্মী রোমান্টিক গানটি শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন।

ইমন সাহার সুরে ও ওয়াহিদ বাবুর কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী মাশা ইসলাম। গানটির দৃশ্যায়নে আরিফিন শুভ ও মন্দিরাকে দেখা গিয়েছে। কিছু না বলেও গানের দৃশ্যের আবহে অনেক কিছেই বুঝিয়েছেন তারা।

সিনেমায় এক তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শুভ তার বিপরীতে থাকছেন মন্দিরা চক্রবর্তী।

সিনেমার চিত্রনাট্য নিয়ে মিঠু বলেন, "একটি বখে যাওয়া প্রজন্ম, যারা সোশাল মিডিয়ার আসক্তিতে ডুবে যায় এবং কীভাবে তারা বিপদের মুখে পড়ে, সেটা তাদের পরিবারের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে সেই গল্পই বলেছি ‘নীলচক্র’ সিনেমায়। পাশাপাশি এই পতনের পিছনে কাজ করা একটি অদৃশ্য চক্রের কথাও উঠে এসেছে। যার জন্য নাম দেওয়া হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’।"

সিনেমায় আরও অভিনয় করেছেন আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।

মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত