আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মুম্বাইয়ে ১০৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি

মুম্বাইয়ে ১০৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি

ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। আজ সোমবার শহরটিতে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্য দিয়ে মুম্বাইয়ে ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হলো। বৃষ্টির কারণে শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মুম্বাইয়ের দিকে অগ্রসর হয়েছে। সাধারণত ১১ জুন মৌসুমি বায়ুর আগমন ঘটে। অর্থাৎ এবার ১৬ দিন আগেই বর্ষাকাল এসেছে।

বৃষ্টিপাতের রেকর্ড

টানা ভারী বৃষ্টিতে মুম্বাইয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবারের বৃষ্টিপাত ১৯১৮ সালের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) রেকর্ড অনুযায়ী, গতকাল রোববার মধ্যরাত থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত দক্ষিণ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

অন্যদিকে কলাবা অবজারভেটরির তথ্য অনুযায়ী, এ সময় মুম্বাইয়ে সর্বোচ্চ ২৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১৯১৮ সালের মে মাসে। তখন ২৭৯ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছিল।

৭৫ বছরের মধ্যে আগাম বর্ষাকাল

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে সাধারণত বর্ষা মৌসুম শুরু হয় ১১ জুন। গত বছর শুরু হয়েছিল ৬ জুন। কিন্তু গতকাল রোববার (২৫ মে) রাত থেকে বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে ৭৫ বছরের মধ্যে আগাম বর্ষা শুরু হয়ে গেল।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সুষমা নায়ার পিটিআইকে বলেছেন, ২৬ মে মুম্বাইয়ে দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে মৌসুমি বায়ু বয়ে গেছে। গত ৭৫ বছরে এটিই সবচেয়ে আগেভাগে বর্ষা আসার রেকর্ড।

বৃষ্টির কারণে মুম্বাই, থানে, রায়গড় এবং রত্নগিরিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কর্ণাটক, কেরালা ও তামিলনাডুর কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।

ভারি বৃষ্টির কারণে মুম্বাইয়ের অর্লি মেট্রো স্টেশনে পানি উঠে গেছে। ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের অর্লি পাতাল রেলস্টেশনে পানি উঠে গেছে। শুধু স্টেশনের ফটকে নয়, মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম এবং মেট্রোতে ওঠার জন্য অপেক্ষা করার জায়গাও পানিতে ভেসে গেছে।


সূত্রঃ প্রথম আলো

শেয়ার করুন

পাঠকের মতামত