আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে নতুন সংক্রামক কোভিড ভ্যারিয়েন্ট

ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে নতুন সংক্রামক কোভিড ভ্যারিয়েন্ট

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের বর্জ্যজল নমুনায় কোভিড-১৯-এর একটি নতুন সংক্রামক ভ্যারিয়েন্ট শনাক্ত করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ভ্যারিয়েন্টটির নাম NB.1.8.1, যা প্রথম চীনে শনাক্ত হয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপেও এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিশেষজ্ঞ ড. জন সোয়ার্টজবার্গ জানান, এই ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার বর্জ্যজলে শনাক্ত হয়েছে, যা এর বিস্তারের স্পষ্ট প্রমাণ। যদিও এটি আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বেশি মারাত্মক নয়, তবে এটি আরও বেশি সংক্রামক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এটি মানব কোষের রিসেপ্টরে আরও জোরালোভাবে আটকে যেতে সক্ষম, যা ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।

২০২৫ সালের শুরু থেকে কোভিড সংক্রমণ তুলনামূলকভাবে কম থাকলেও, বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে আসন্ন শরৎ ও শীত মৌসুমে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মহামারীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আর্থার রেইনগোল্ড আশঙ্কা প্রকাশ করেছেন যে ওই সময়ে সংক্রমণের হার বেড়ে যেতে পারে, যার ফলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়বে। এই সম্ভাব্য ঢেউ মোকাবিলায় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনকে CDC-এর ইমিউনাইজেশন শিডিউল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন।

ড. সোয়ার্টজবার্গ বলেন, গর্ভাবস্থায় টিকা নিলে মায়ের শরীরের অ্যান্টিবডি নবজাতককে সংক্রমণ থেকে রক্ষা করে, বিশেষত জন্মের প্রথম ছয় মাসে। এই সিদ্ধান্তের ফলে সেই সুরক্ষা হারিয়ে যাচ্ছে। তাই তিনি এবং অন্যান্য বিশেষজ্ঞরা ব্যক্তিগতভাবে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন এবং জনগণকে আগাম সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত