আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নতুন করোনা ভাইরাস আরও ১০ গুণ ভয়ঙ্কর?

নতুন করোনা ভাইরাস আরও ১০ গুণ ভয়ঙ্কর?

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল সারা বিশ্ব। কোভিড-১৯ সংক্রমণে প্রাণ হারিয়ে বিশ্বের অগণিত মানুষ। তবে এবার করোনা নিয়ে নতুন তথ্য দিল গবেষকরা। তারা বলছেন, নতুন করোনা ভাইরাস আরও অন্তত ১০ গুণ বেশি ভয়ঙ্কর।

মালয়েশিয়ার গবেষকদের দাবি, তারা যে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে তা বর্তমানে যে কয়টি রয়েছে তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি সংক্রামক ও ভয়ঙ্কর। মালয়েশিয়ায় এক ভারতীয় রেস্তরাঁ মালিকের সংস্পর্শে এসে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এই ৪৫ জনের মধ্যে ৩ জনের শরীরে নতুন এ করোনা ভাইরাসের অস্তিত্ব লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে মালয়েশিয়ার স্বাস্থ্য অধিকর্তা নূর হিশাম আবদুল্লাহ জানান, করোনার চরিত্রে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা যে প্রতিষেধকের আবিষ্কার বা তার প্রভাব এই পরিবর্তিত প্রকৃতির ভাইরাসের উপর কতটা কার্যকর হবে, তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।

গবেষকদের দাবি, নতুন এই করোনা ভাইরাসের নাম D614G। এটি অন্যসব করোনার তুলনায় আরও অন্তত ১০ গুণ বেশি সংক্রামক।

গত রবিবার মালয়েশিয়ার স্বাস্থ্য কর্মকর্তা তার ফেসবুক পোস্টে লিখেন, সবাইকে এখন আরও সতর্ক হতে হবে। না হলে ভাইরাসের বিরুদ্ধে সমস্ত লড়াই ব্যর্থ হয়ে যাবে। এদিন দেশটিতে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইন্ডিয়া ডট কম ও জিনিউজ।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত