আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান: ইমরান খান

ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান: ইমরান খান

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। এক সপ্তাহ পর এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বললেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মঙ্গলবার (১৮ আগস্ট) বলেছেন, অন্যদের পথ অনুসরণ করে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না পাকিস্তান। নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অন্য দেশগুলো যা করে করুক, আমাদের অবস্থান পরিষ্কার। (পাকিস্তানের প্রতিষ্ঠাতা) কায়েদ ই আজম মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালে এনিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন: যতদিন না ফিলিস্তিনিদের তাদের অধিকার দেওয়া হবে এবং একটি স্থায়ী আবাস হবে ততদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না।’

প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে এবং মিশর ও জর্ডানের পর মধ্যপ্রাচ্যের তৃতীয় দেশ হিসেবে গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে সম্মতি দেয়। বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে এতদিন দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সম্পর্ক ছিল।

ইমরান বলেছেন, পাকিস্তান যদি ইসরায়েলকে মেনে নেয় এবং ফিলিস্তিনিদের ওপর অত্যাচার না দেখার ভান করে তাহলে কাশ্মিরের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। কিন্তু এমনটা পাকিস্তান করতে পারে না। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিনের সম্পর্কে আপনি যখন কথা বলবেন, তখন চিন্তা করতে হবে যে যারা অন্যায় অবিচারের মুখোমুখি হয়েছে এবং যাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের যদি পরিত্যাগ করি তাহলে আমরা কী (আল্লাহর কাছে) জবাব দেবো? আমার বিবেক কখনও আমাকে এটা করতে দেবে না, আমি কখনও মেনে নিতে পারবো না এটা।’

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, ইসরায়েল-আমিরাত চুক্তির পর ইসলামাবাদের অবস্থান নিয়ে ইমরানের বক্তব্যে তাকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিন দূতাবাস।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত