আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিমান ভ্রমণে করোনা আক্রান্ত হবার ঝুঁকি কম: বিশেষজ্ঞ

বিমান ভ্রমণে করোনা আক্রান্ত হবার ঝুঁকি কম: বিশেষজ্ঞ

এলএ বাংলা টাইমস

বিমান ভ্রমণের সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হবেন কিনা সে ভয় আপনার মতো অনেকেরই আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু নমুনা পরীক্ষার ঘটনা থেকে দেখা গেছে, বিমানে করোনা আক্রান্ত হবার ঝুঁকি যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশ কম।


বিমান ভ্রমণের সময়ে করোনা আক্রান্ত হতে পারে এই আশঙ্কায় বিশ্ব জুড়েই গত কয়েক মাসে বিমান ভ্রমণ অস্বাভাবিক মাত্রায় কমে গেছে। এর সঙ্গে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা যুক্ত হয়ে কমে যাওয়ার হার আরও বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের নতুন এই মতামত সঠিক প্রমাণিত হলে বিমান ভ্রমণে ভাইরাস আক্রান্ত হবার ভয় ভিত্তিহীন বলেই গন্য হবে। 

একটি কেস স্টাডিতে দেখা যায়, ৩২৮ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি বিমান মার্চের ৩১ তারিখে যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানে যাত্রা করে। সেই বিমানে ১২ জন ছিলেন যাদের মধ্যে আগে থেকেই করোনাভাইরাসের লক্ষণ ছিল। কিন্তু পৌঁছানোর পর বিমানের বাকি সকল যাত্রীদের করোনা পরীক্ষা হলে প্রত্যেকের পরীক্ষার ফলাফলই নেগেটিভ আসে। 

যদিও বিমানের ভেতর আক্রান্ত যাত্রী মাধ্যমে অন্য যাত্রী বা ক্রু এর করোনা আক্রান্ত হবার উদাহরণও রয়েছে, তবে সার্বিকভাবে এই হার খুবই কম বলে দেখা গেছে।

বিমানে ভাইরাস কম ছড়ানোর একটি সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে ধারণা করা হচ্ছে, আধুনিক এয়ারক্র্যাফট কেবিনে প্রতি দুই-তিন মিনিট পর পর বাতাস পরিবর্তন করা হয়। এছাড়া অধিকাংশ বিমানেই যে এয়ার ফিল্টার রয়েছে তা ৯৯.৯৯% ক্ষুদ্র কণা আটকে দিতে পারে।  






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত