আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাইডেন আমেরিকানদের জন্য ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’: ট্রাম্প

বাইডেন আমেরিকানদের জন্য ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’: ট্রাম্প

জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এলে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমেরিকানদের জন্য সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হবেন বলে মন্তব্য করলেন তিনি।

৩ নভেম্বরের নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নে সম্মতি দিয়েছেন বৃহস্পতিবার (২০ আগস্ট)। ঠিক এর আগে পেনিসিলভানিয়ায় তার জন্মস্থানের কাছে ওল্ড ফোর্জে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ডেমোক্রেটরা আমেরিকান কর্মীদের বিক্রি করে দিয়েছে এবং তারা ক্ষমতায় আসলে তা হবে দুঃস্বপ্ন।

ট্রাম্প ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘ওয়াশিংটনে বসে আমাদের দেশকে বিক্রি করে তিনি গত অর্ধশতাব্দী কাটিয়েছেন। আমাদের কাজ কেড়ে নিয়েছেন এবং অন্য দেশগুলোকে আমাদের কাজ চুরি করার সুযোগ করে দিয়েছেন।’

একই দিনে ট্রাম্পের সমালোচনা করে আমেরিকাকে পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাইডেন, ‘বর্তমান প্রেসিডেন্ট আমেরিকাকে অনেক দিন ধরে অন্ধকারে রেখেছেন। অনেক বেশি ক্ষোভ, বিভেদ আর ভয় সবার মনে। আমি আপনাদের কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে অন্ধকার সময়ের ইতি টানবো। বিশ্বাস রাখুন, আমরা একসঙ্গে সবাই নতুন আমেরিকা গড়বো।’
 

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত