আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় ভারত

করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় ভারত

বিশ্বের সর্বাধিক করোনা সংক্রামিত দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব দ্রুত সময়ের মধ্যেই ছাড়িয়ে যেতে পারে ভারত। ওয়াল্ডওমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অদৃশ্য এই ভাইরাসের দ্বারা সংক্রমিতের সংখ্যা ৭৯ লাখ ৪৫ হাজার ৯৪৫। আর ভারতের মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন।

রবিবার ( ১১ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে নতুন সংক্রমণের সংখ্যা দিন দিন দ্রুতই বেড়েই যাচ্ছে। তাই সবাইকে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমণের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে, কারণ ভারত বিশ্বের বৃহত্তম জনবহুল শহরগুলির মধ্যে একটি। ১.৩ বিলিয়ন বিশাল জনসংখ্যার এই দেশে পরীক্ষার হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বিশেষজ্ঞরা আরো বলেন, সংক্রমণের হার আনুষ্ঠানিকভাবে যা প্রকাশ পাচ্ছে তার চেয়ে কয়েকগুণ বেশি হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, ভারতের মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন যা মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজারেরও বেশি মারা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ রণদীপ গুলেরিয়া অ্যাসোসিয়েটেড ভারতের সংক্রমণের কথা উল্লেখ করে বলেন, “আমরা সংক্রমণের ঊর্ধ্ব গতিকে কিছুটা দমিয়ে রাখতে সক্ষম হয়েছি, তবে আমি স্বীকার করছি যে আমরা করোনার সংক্রমণ আশানুরূপ ভাবে কমিয়ে আনতে পারিনি।”

তবে কিছু বিশেষজ্ঞ যুক্তি দিয়ে বলেছেন যে, দুর্বল স্বাস্থ্য অবকাঠামো এবং অপর্যাপ্ত পরীক্ষার কারণে সরকারি ভাবে দেয়া মৃত্যুর সংখ্যার এই তথ্য নির্ভরযোগ্য হতে পারে না।

বৃহস্পতিবার থেকে সিনেমাগুলি পুনরায় চালু করতে যাচ্ছে ভারত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আসন্ন ধর্মীয় উৎসবের বিশাল জনসমাগম করোনা সংক্রমণ হার কে আরো তরান্বিত করতে পারে।

হিন্দু ধর্মের প্রধান দুটি উৎসবে যেন আর নতুন সংক্রমণ না হয় সে জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে ভারত সরকার । এ মাসের দুর্গা পূজা ও পরের মাসে দিওয়ালির আনুষ্ঠানিকতায় কিছুটা সীমাবদ্ধতা এনেছেন তারা।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত