আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বঙ্গবন্ধু ভারতীয় নাগরিকদেরও নায়ক: মোদি

বঙ্গবন্ধু ভারতীয় নাগরিকদেরও নায়ক: মোদি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ভারতীয় নাগরিকের কাছে নায়ক। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুকে মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন বলেও উল্লেখ করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটারে দেওয়া পোস্টে মোদি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমি। স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন তিনি। সকল ভারতীয় নাগরিকের কাছে একজন নায়ক বঙ্গবন্ধু।’

তিনি আরও বলেন, ‘মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছি। এটা আমার জন্য সম্মানের।’

এদিকে টুইটারে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ‘১০১তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার চিন্তা-ভাবনা ও নীতি এখনও সারা বিশ্বের কোটি কোটি মানুষকে এখনো অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপনের সুযোগ পেয়ে ভারত গর্বিত অনুভব করছি।’

 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত