আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

শান্তি আলোচনায়অংশ নেবে তালেবান’

শান্তি আলোচনায়অংশ নেবে তালেবান’

তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় যোগ দেবে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী। এমনটাই জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান।

আফগান সরকারের পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ওমর দাউদযাই আজ (মঙ্গলবার) বলেছেন, পাক প্রতিনিধি তালেবানের সম্মতির কথা জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি তালেবান সহিংসতা হ্রাস ও যুদ্ধবিরতির বিষয়েও সম্মত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, আফগানিস্তানের জাতীয় কংগ্রেস দলের প্রধান আব্দুল লতিফ পেদরাম আজ বলেছেন, পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান তার সঙ্গে বৈঠকেও তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপায় নিয়ে কথা বলেছেন। এই আফগান রাজনীতিবিদ বলেন, আফগানিস্তানে ফেডারেল সরকার গঠন করতে হবে।

মোহাম্মাদ সাদেক খানের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বর্তমানে আফগানিস্তান সফর করছেন। গত ২৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও তালেবান নেতাদের অনাগ্রহের কারণে তা দ্বিতীয় বার পিছিয়ে গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত