আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

করোনাভাইরাস মহামারির কারণে ৩ মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলতি জুন মাস থেকে টানা তিন মাস বেতন হাতে পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন এবং তার মন্ত্রিসভার সদস্যরা।

চলমান করোনা মহামারি মোকাবিলায় কাজ করা দেশটির সম্মুখ যোদ্ধা ও সাধারণ মালয়েশীয় নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের মাসিক বেতন না নিলেও এই টাকা দেশটির রাষ্ট্রীয় কোষাগারে পড়ে থাকবে না। বরং করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে তা মালয়েশিয়ার ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ট্রাস্ট ফান্ডে বেতনের পুরো টাকাই প্রদান করা হবে।

মহামারি মোকাবিলায় সরকারের অর্থিক সহায়তা নিয়ে সোমবার দেওয়া এক বিশেষ ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন।

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বের মতো বিপর্যস্ত মালয়েশিয়াও। তবে মহামারি মোকাবিলায় সবার নিজ নিজ অবস্থান থেকে চালানো প্রচেষ্টার প্রশংসা করে মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে সরকার ও সামাজিক ভাবে সবার এক সঙ্গে এগিয়ে যেতে হবে।

দেশের সবাইকে করোনা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি শিগগিরই শেষ হোক, এটাই প্রার্থনা করি। সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা সকলের প্রতি শক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১ জুন) নতুন করে ৭ হাজার ১০৫ জন সংক্রমিত রোগী নিয়ে মালয়েশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৪৬২ জন। এ ছাড়া সোবার পর্যন্ত দেশটিতে মৃত্যুবরন করেছেন মোট ২,৭৯৬ জন।  সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৩৮ জন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত