আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আইয়ারওয়াদি বদ্বীপাঞ্চলে মিয়ানমার সেনাদের হামলা, নিহত ২০

আইয়ারওয়াদি বদ্বীপাঞ্চলে মিয়ানমার সেনাদের হামলা, নিহত ২০

মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় আইয়ারওয়াদি নদীর বদ্বীপাঞ্চলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী ওই অঞ্চলে অস্ত্র উদ্ধারের জন্য গেলে স্থানীয় গ্রামবাসী গুলতি ও তীর নিয়ে তাদের বাধা দিলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দারা এ তথ্য জানিয়েছে।

গত দু’মাসের মধ্যে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ১ ফেব্রুয়ারি তারিখে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের ৮৪৫ বেসামরিক ব্যক্তি সেনাবাহিনী ও পুলিশের হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির একটি মানবাধিকার সংগঠন। যদিও মিয়ানমারের সামরিক শাসক এ সংখ্যা নিয়ে বিরোধীতা করছে।

শনিবার সংবাদ সংস্থা রয়টার্স আইয়ারওয়াদি অঞ্চলের কিওনপিয়াও মফস্বলের হালায়সয়ে গ্রামের এ হতাহতের ঘটনা নিয়ে সামরিক সরকারের মুখপাত্রের সাথে কথা বলতে পারেনি। এ কারণে রয়টার্স স্বাধীনভাবে এ বিষয়টি যাচাই করতে পারেনি।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো সামিরিক জান্তারা দেশটির পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি।

সেনা অভ্যুত্থানের পর বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুন ও রাজধানী নেপিডোতে সেনাবাহিনীর বিরুদ্ধে টানা বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভ এখন ছোট ছোট শহর আর গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।

অভ্যুত্থানের পর থেকে এটি এইয়ারওয়াদি অঞ্চলে সংঘটিত সবচেয়ে সহিংস ঘটনাগুলোর একটি। চাল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলটিতে মিয়ানমারের সংখ্যাগুরু বামার জনগোষ্ঠী ও সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীর বহু লোক বাস করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত