নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
তালেবানদের সঙ্গে অবশ্যই আলোচনা অব্যাহত রাখতে হবে: মের্কেল
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। আজ বুধবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মের্কেল বলেন, গত ২০ বছরের ‘অর্জনের সুরক্ষার’ জন্যই তারা তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। তবে তালেবানকে কোনো শর্তবিহীন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না।
তালেবানদের আফগানিস্তান দখল ও সন্ত্রাসবাদ বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, গত ২০ বছরে আফগানিস্তানে অনেক উন্নয়ন হয়েছে ন্যাটোর নেতৃত্বে। সেসব অব্যাহত রাখতে হবে। কারণ সেসব উন্নয়ন আমাদের অর্জন। এখন আফগানিস্তানের ৭০ শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারছে। এক যুগ আগে যা ছিলো ২০ শতাংশ। এসব প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে যদি তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ হয়ে যায়। তাই লক্ষ্য অর্জনের জন্য আলোচনা অব্যাহত রাখতে হবে।
এলএবাংলাটাইমস/এলআরটি/আই
[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
News Desk
শেয়ার করুন