আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ শিশুসহ এক পরিবারের ৯ জন নিহত

মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ শিশুসহ এক পরিবারের ৯ জন নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ড্রোন হামলায় আফগানিস্তানের কাবুলে একটি আবাসিক এলাকার একটি পরিবারের ছয় শিশুসহ নয় জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল রোববার বিকেলে কাবুলে খাজে বুগরা এলাকার ওই বাড়িতে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে, যাদের মধ্যে দুই বছরের একটি মেয়েও রয়েছে। নিহতদের এক ভাই সিএনএনের স্থানীয় সাংবাদিককে এসব তথ্য জানিয়েছেন। নিহতেরা হলো—জামারাই (৪০), নাসির (৩০), জামির (২০), ফায়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, তাঁরা একেবারেই একটি সাধারণ পরিবার। তিনি বলেন, ‘আমরা আইএস কিংবা দায়েশ নই, আর এটা একটি পারিবারিক বাড়ি ছিল।’

হামলাস্থলের ছবি সিএনএনের হাতে এসেছে। মার্কিন সামরিক কর্মকর্তা হামলার স্থানের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ইউএস সেন্ট্রাল কমান্ড এই হামলায় এক বিবৃতিতে সাধারণ নাগরিক হতাহতের আশঙ্কার কথা জানায়।

ওই পরিবারের প্রতিবেশী আহাদ নামের এক ব্যক্তি বলেন, বিকেল ৫টার দিকে নিজের বাড়িতে ঢোকার সময় তিনি বিকট বিস্ফোরণের আওয়াজ পান। পরে তিনি আগুন নেভাতে সহযোগিতা করতে ছুটে যান।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত