আপডেট :

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

        দুই দশকের মধ্যে সর্বোচ্চ জোয়ারের আশঙ্কা, ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ধরনের বন্যার সতর্কতা

        কানাডার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে অভিযোগ, চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ফিরলেন ক্যানসার রোগী

        গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, গু লি বি দ্ধ ৪সহ আহত ২০

        বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে ১৬২ কোটি নয়, ১৬২ কোটি ডলার দিচ্ছে ভারত

        এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণ কঠোর করছে যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

এবার পরিবেশের রক্ষার কথা বললেন ইসলাম ধর্মীয় নেতারা

এবার পরিবেশের রক্ষার কথা বললেন ইসলাম ধর্মীয় নেতারা

তুরস্কে সম্প্রতি এক সেমিনারে অংশ নেন প্রায় ৬০ জন মুসলিম নেতা৷ দুদিনের অনুষ্ঠান শেষে একটি ‘ডিক্লারেশন' প্রকাশিত হয়৷ তাতে ২০৫০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে শিল্পোন্নত ও তেল উৎপাদনকারী দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া বিশ্বের সকল মুসলমানদের প্রতিও যে যার অবস্থান থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার আহ্বান জানানো হয়েছে৷ এক্ষেত্রে মহানবীর (সাঃ) পথ অনুসরণ করার কথাও বলা হয়েছে ঐ ঘোষণাপত্রে৷

সেমিনারে অংশ নেয়া কেনিয়ার মোহাম্মদ আদৌ আশা করছেন, এই ঘোষণাপত্র মুসলিম বিশ্ব, বিশেষ করে তেল উৎপাদনকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখতে উৎসাহিত করবে৷

সেমিনারের আয়োজকরা বলছেন তাদের এই ডিক্লারেশনের সঙ্গে পোপের বক্তব্যের ‘মিল' রয়েছে৷ প্রকাশিত এক ‘এনসিক্লিকল'-এ পোপ বলেন, দরিদ্র দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য খুব বেশি দায়ী না হলেও তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তাই ধনী দেশগুলোর উচিত গরিব দেশগুলোকে সহায়তা করা।

ধর্মীয় গ্রন্থে পরিবেশের কথা

ঈশ্বরের সৃষ্টিকে রক্ষা

বাইবেলের প্রথম বই ‘জেনেসিস’এ বলা আছে, ঈশ্বর আদম আর ঈভকে ‘গার্ডেন অফ ইডেন’ অর্থাৎ ‘ঈশ্বরের বাগান’ বলে যেটা পরিচিত, সেখানে পাঠিয়ে বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন৷

শুধু তাই নয়, ভবিষ্যতে ইকোসিস্টেমকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ধনী দেশের নাগরিকদের জীবনযাপনে পরিবর্তন ও জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান পোপ৷ উল্লেখ্য, এনসিক্লিকল হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ে পোপের দেয়া নির্দেশনা, যা ক্যাথলিক শিক্ষাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়৷

ইন্দোনশিয়া, উগান্ডা, লেবানন ও বসনিয়া সহ বিশটি দেশের প্রতিনিধি সেমিনারে অংশ নেন৷ তবে সেখানে ছিলেন না তুরস্কের মতো কয়েকটি প্রভাবশালী ইসলামি রাষ্ট্রের কোনো প্রতিনিধি৷

চলতি বছরের শেষে প্যারিসে জাতিসংঘের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে৷ পরিবেশবাদীরা চান ঐ সম্মেলনের চুক্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন পুরোপরি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত হোক৷ কিন্তু তেল উৎপাদনকারী দেশগুলো এর বিরুদ্ধে৷ গত বছরের জলবায়ু সম্মেলনে উপস্থিত সৌদি আরবের একজন প্রতিনিধি বার্তা সংস্থা এপি-কে বলেছিলেন, অদূর ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পুরোপুরি বন্ধের আশা বাস্তবসম্মত নয়৷ কারণ উন্নত দেশগুলোতে জ্বালানির চাহিদা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে৷ এ প্রসঙ্গে তুরস্কের সম্মেলনে উপস্থিত বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ সালিমুল হক বলেন, আরব বিশ্ব এখনও পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে ভাবছে না৷ তবে সৌদি আরবের মতো দেশগুলোর এ ধরনের মনোভাব পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি৷মাস দুয়েক আগে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য দিয়েছিলেন পোপ ফ্রান্সিস৷ এবার বিশটি দেশের মুসলিম পণ্ডিত ও পরিবেশবাদীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার আহ্বান জানালেন৷

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত