আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসঙ্ঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি ৩৫ দেশ

ইউক্রেনে হামলার নিন্দায় জাতিসঙ্ঘে প্রস্তাব পাস, ভোট দেয়নি ৩৫ দেশ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ। প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রাজিল, আলজেরিয়া, বলিভিয়া, চীন, কিউবা, ইরাক, কাজাখস্তানসহ ৩৫টি দেশ।

১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষের সমর্থন দিয়েছে ১৪১ দেশ। আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ ৫ দেশের। বাকি দেশগুলো হলো- বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া।

সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হওয়া এই প্রস্তাবকে 'ঐতিহাসিক' বলেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।

রাশিয়ার ভেটোতে নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব ঠেকে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি অধিবেশনে বসে সাধারণ পরিষদ। ১৯৯৭ সালের পর সাধারণ পরিষদের প্রথম জরুরি অধিবেশনে দুদিনের বিতর্ক পর্বের পর বুধবার নিন্দা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত