আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

পাকিস্তানের শিয়া মসজিদে হামলা : নিহতের সংখ্যা বেড়ে হলো ৫৬

পাকিস্তানের শিয়া মসজিদে হামলা : নিহতের সংখ্যা বেড়ে হলো ৫৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। শুক্রবার জুমার নামাজের সময় হওয়া ওই আত্মঘাতী বোমা হামলায় আরো ১৯৪ জন আহত হয়েছেন। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

এ বিষয়ে পুলিশ প্রধান হারুনুর রশিদ বলেন, পেশোয়ারের কিসা খোয়ানি বাজারের ওই শিয়া মসজিদে হামলার আগে ওই আত্মঘাতী বোমা হামলাকারীকে বাধা দিয়েছিল পাকিস্তানি পুলিশ। কিন্তু, ওই আত্মঘাতী বোমা হামলাকারী জোর করে নিজের পথ তৈরি করে নেয় এবং মসজিদের মধ্যে প্রবেশ করে।

শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। এখন ওই হামলায় আহত ব্যক্তিদের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬। এছাড়া আরো যে ১৯৪ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান এ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা করেছেন। নিহতদের জন্য তারা দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, এটা একটি উগ্রবাদী হামলা। তিনি এ আত্মঘাতী বোমা হামলার বিষয়ে তদন্তের আদেশ দিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত