আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

মার্কিন কংগ্রেসের ৩৯৮ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বুধবার দেশটির এক ঘোষণায় এ কথা জানানো হয়।

ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করলো। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছে মস্কো। খবর এএফপি’র।

মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায়, নিকট ভবিষ্যতে মস্কোরও ওয়াশিংটনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে।’

অপর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডা সিনেটের ৮৭ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অটোয়ার অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রেসিডেন্ট পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে রয়েছে সুইফট বার্তা পদ্ধতি থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংককে বাহিরে রাখা, কয়লা নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা।

সমন্বিত পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো গুপ্তচরবৃত্তির সন্দেহে রাশিয়ার অনেক কূটনীতিককে বহিষ্কারও করেছে।

বুধবার রাশিয়া জানায়, তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে ইইউ দেশের দূতাবাস থেকে চেকের এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত