আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইউক্রেনের চোখে ‘যুদ্ধাপরাধে’ অভিযুক্ত ব্রিগেডকে পুতিনের সম্মানসূচক উপাধি প্রদান

ইউক্রেনের চোখে ‘যুদ্ধাপরাধে’ অভিযুক্ত ব্রিগেডকে পুতিনের সম্মানসূচক উপাধি প্রদান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেনে ‘যুদ্ধাপরাধে অভিযুক্ত এবং বুচা শহরে গণহত্যা চালানো একটি ব্রিগেডকে সম্মানসূচক উপাধি দিয়েছেন।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর ৫৪তম দিনে এমন ঘোষণা দেয়া হলো। আর এ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। এতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সঙ্কটের সৃষ্টি হয়েছে।

পুতিন ‘মাতৃভূমি ও রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ৬৪তম মটর রাইফেল ব্রিগেডকে ‘গার্ডস’ শীর্ষক উপাধি দিয়ে একটি ফরমান জারি করেন এবং তিনি এ ব্রিগেডের সদস্যদের ‘ব্যাপক বীরত্বের এবং বাহাদুরি, ত্যাগ ও সাহসের’ প্রশংসা করেন।

এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার এই ইউনিট রাজধানী কিয়েভের কাছের এ শহর দখল করে এবং যুদ্ধাপরাধ করে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদফতর এই ব্রিগেডের সদস্যদের নাম, পদবি এবং পাসপোর্টের বৃত্তান্ত প্রকাশ করে।

গত সপ্তাহে ইউক্রেন পুলিশ জানায়, বুচায় নিহত অধিকাংশ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এএফপি জানায়, রাশিয়ার সৈন্যরা এ শহর থেকে চলে যাওয়ার পর বেসামরিক মানুষের লাশ বিভিন্ন রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এদের অনেকের হাত বাঁধা অবস্থায় ছিল।

এদিকে কিয়েভের কাছে বেসামরিক নাগরিকদের হত্যায় রাশিয়ার বাহিনী দায়ী এমন অভিযোগ ক্রেমলিন প্রত্যাখান করেছে এবং তারা বলেছে, লাশের এসব ছবি ‘ভুয়া’।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত