আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘ইউক্রেনে শুরু হয়েছে যুদ্ধের দ্বিতীয় ধাপ’

‘ইউক্রেনে শুরু হয়েছে যুদ্ধের দ্বিতীয় ধাপ’

ইউক্রেনে যুদ্ধের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে। এরপরই জেলেনস্কি নিজেই নিশ্চিত করেছেন, পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আর এ হামলার জন্য বহুদিন থেকে প্রস্তুতি নিচ্ছিল রাশিয়া।

এদিকে, ইউক্রেনীয়দের আশ্বস্ত করে আন্দ্রেই ইয়ারমাক বলেছেন, ‘আপনারা আমাদের সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। তারা অনেক শক্তিশালী।’

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘আমরা এখন নিশ্চিত যে, রুশ বাহিনী দনবাস শহরের জন্য লড়াই শুরু করেছে। এ জন্য তারা বহুদিন থেকে প্রস্তুতি নিচ্ছিল। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এ অঞ্চলে আক্রমণে রয়েছে।’

এর আগে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে।

এ ছাড়া খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা এবং গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এ সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা যুদ্ধবিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা ইউক্রেনীয় কমান্ডারদের।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযানে এতদিন লভিভের ওপর তেমন কোনো আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো, যখন এর আগের রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে।

অন্যদিকে, খারকিভ শহরে আবাসিক ভবনের ওপর রুশ বাহিনী গোলাবর্ষণ করলে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হয়। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। উত্তরের খারকিভ ও দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছে মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের ওপর পূর্ণমাত্রার আক্রমণ চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত